আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i55338-আফগানিস্তানে_বিমান_হামলা_চালিয়েছে_পাকিস্তান
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কুনার প্রদেশের গভর্নরের মুখপাত্র গণি মোসাম্মাম আফগান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০১৮ ০৯:০৭ Asia/Dhaka
  • পাকিস্তানি জঙ্গিবিমান
    পাকিস্তানি জঙ্গিবিমান

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কুনার প্রদেশের গভর্নরের মুখপাত্র গণি মোসাম্মাম আফগান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানি জঙ্গিবিমান থেকে কুনার প্রদেশের সারগুন্ধি এলাকায় পাঁচদফা বোমাবর্ষণ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

পাকিস্তানি হামলার পর আফগান গণমাধ্যম বলেছে, তালেবানের শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার পর ইসলামাবাদ প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য, ইসলামাবাদের পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য করা হয় নি।

আফগান ও পাকিস্তান সরকারের মধ্যে সম্প্রতি খানিকটা টানাপড়েন দেখা দিয়েছে। আফগান সরকার বেশ কিছুদিন থেকে অভিযোগ করে আসছে- তালেবানকে মদদ দিচ্ছে ইসলামাবাদ সরকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫