কাবুলে দিনভর সফরে খাকান আব্বাসি: সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে
https://parstoday.ir/bn/news/world-i55390-কাবুলে_দিনভর_সফরে_খাকান_আব্বাসি_সম্পর্কোন্নয়ন_নিয়ে_আলোচনা_হবে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি আজ(শুক্রবার) একদিনের সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আফগানিস্তান সফর করছেন তিনি। দু'দেশের মধ্যে চলমান টানাপড়েন কমানো তার সফরের উদ্দেশ্য বলে পাক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আমন্ত্রণে কাবুল সফর করছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ১১:২৭ Asia/Dhaka
  • কাবুলে দিনভর সফরে খাকান আব্বাসি: সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি আজ(শুক্রবার) একদিনের সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আফগানিস্তান সফর করছেন তিনি। দু'দেশের মধ্যে চলমান টানাপড়েন কমানো তার সফরের উদ্দেশ্য বলে পাক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আমন্ত্রণে কাবুল সফর করছেন তিনি।

অর্থনৈতিক, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী সহায়তার জন্য তাকে এ সফরের আমন্ত্রণ জানানো হয়।  কাবুলের প্রেসিডেন্ট ভবনে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেয়া হয়।

কাবুল সফরকালে তিনি আফগান শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, পাক-আফগান দ্বিপাক্ষিক বাণিজ্য, আফগান শরণার্থীদের প্রত্যাবর্তন এবং মাদক উৎপাদনের বিরুদ্ধে সংগ্রাম চালানো এবং মাদক বিরোধী অভিযান নিয়ে আলোচনা হবে। আফগান প্রেসিডেন্ট ছাড়াও দেশটির প্রধান নির্বাহী ডা. আবদুল্লাহ আবদুল্লাহের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

আফগান কর্তৃপক্ষ যখন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলছে ঠিক সে সময় এ সফর করছেন আব্বাসি। আব্বাসির কাবুল সফরের মাত্র একদিন আগেই পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র টুইট বার্তায় আফগানিস্তানের ভূমিতে পাকিস্তানের বিমান হামলা চালানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন। আফগানিস্তানের কুনার প্রদেশের পাকিস্তান বিমান হামলা চালিয়েছে এবং এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কাবুল দাবি করেছিল।#

পার্সটুডে/মূসা রেজা/৬