পাক বাহিনীর হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাল আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/world-i55434-পাক_বাহিনীর_হামলার_বিরুদ্ধে_তীব্র_প্রতিক্রিয়া_জানাল_আফগানিস্তান
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির ভূমিতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০১৮ ০২:৩৩ Asia/Dhaka
  • আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মোহাম্মাদ রাদমানেশ
    আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মোহাম্মাদ রাদমানেশ

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির ভূমিতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মোহাম্মাদ রাদমানেশ তার দেশে পাকিস্তানি সৈন্যদের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন, আফগান সেনাবাহিনী এ ধরনের হামলা বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। পাক বাহিনীর হামলার পুনরাবৃত্তি হলে আফগান সেনাবাহিনী নিশ্চিতভাবে পাল্টা হামলা চালাবে বলে তিনি সতর্ক করে  দেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলাকে দেশটির আকাশসীমা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখে করে বলেছে, এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে তা দু’দেশের সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

পাকিস্তানের জঙ্গিবিমান বুধবার আফগানিস্তানের কুনার প্রদেশের দানগাম এলাকায় বিমান হামলা চালায়। এতে কেউ হতাহত না হলেও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া, সীমান্তের ওপর থেকে পাক সেনারা কুনার প্রদেশ লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করেছে বলে ওই প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুলগনি মুসাম্মাম জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭