যৌন নির্যাতন ছিল রোহিঙ্গা বিতাড়নের হাতিয়ার: জাতিসংঘ প্রতিবেদন
https://parstoday.ir/bn/news/world-i55826-যৌন_নির্যাতন_ছিল_রোহিঙ্গা_বিতাড়নের_হাতিয়ার_জাতিসংঘ_প্রতিবেদন
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের হাতিয়ার হিসেবে যৌন নির্যাতনকে ব্যবহার করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০১৮ ১১:৩১ Asia/Dhaka
  • অ্যান্তোনিও গুতেরেস
    অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের হাতিয়ার হিসেবে যৌন নির্যাতনকে ব্যবহার করেছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জাতিসংঘ মহাসচিবের বরাত দিয়ে লিখেছে অক্টোবর ২০১৬ থেকে আগস্ট ২০১৭ পর্যন্ত যে ৭ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মিয়ানমারের সেনারা তাদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে। মুসলমান নারীদের ওপর ওই ভয়াবহ যৌন নির্যাতনকে মিয়ানমারের সেনাদের একটি অপকৌশল বলে মন্তব্য করেছেন গুতেরেস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিঙ্গা মুসলমানরা যাতে নিজেদের ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হয় এবং আর ফিরে আসার চিন্তা না করে সেজন্যই এই কৌশল গ্রহণ করেছে মিয়ানমার সেনারা।

শরণার্থীদের প্রথম পরিবার মিয়ানমারে ফিরে যাবার পর গতকাল গুতেরেসের ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমারের সেনা ও উগ্র বৌদ্ধদের বর্বর হামলায় ৬ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছে। পাশবিক ওই নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে ৮ লাখের বেশি রোহিঙ্গা।

২০১২ সাল থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনা ও উগ্র বৌদ্ধরা মুসলমানদের ওপর নির্বিচার হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৫