ইয়েমেনে আগ্রাসন: সিনেট কমিটিতে নাস্তানাবুদ ট্রাম্পের লোকজন
https://parstoday.ir/bn/news/world-i56008-ইয়েমেনে_আগ্রাসন_সিনেট_কমিটিতে_নাস্তানাবুদ_ট্রাম্পের_লোকজন
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের প্রতি অন্ধ সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সরকারি ও বিরোধীদলের সিনেটররা। তারা বলেছেন, ইয়েমেন ইস্যুতে মার্কিন সরকারের কৌশলের মারাত্মক ঘাটতি রয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ০৭:৩৫ Asia/Dhaka
  • সিনেটর র‍্যান্ড পল
    সিনেটর র‍্যান্ড পল

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের প্রতি অন্ধ সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সরকারি ও বিরোধীদলের সিনেটররা। তারা বলেছেন, ইয়েমেন ইস্যুতে মার্কিন সরকারের কৌশলের মারাত্মক ঘাটতি রয়েছে।  

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির শুনানিতে দু দলের সিনেটররা এসব কথা বলেছেন। তারা ইয়েমেন ইস্যুতে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের কাছে সরকারি অবস্থানের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন।

কেনটাকি থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর র‍্যান্ড পল সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, সৌদি আরব ইয়েমেনে নির্বিচারে হামলা চালাচ্ছে অথচ রাজতান্ত্রিক সৌদি আরবের কাছে আমেরিকা বোমা বিক্রি বাড়িয়ে চলেছে। র‍্যান্ড পল প্রশ্ন করেন, “যদি আপনার ছেলে তার পিস্তল দিয়ে নির্বিচার গুলি চালায় এবং প্রতিবেশীদেরকে বিপদাপন্ন করে তোলে তাহলে আপনি কী সেই ছেলেকে আরো বেশি গুলি দেবেন নাকি কম দেবেন?” এরপর র‍্যান্ড পল বলেন, “আমাদের কৌশল হচ্ছে আমরা বেশি বোমা দিচ্ছি, কম দিচ্ছি না।”

মার্কিন সমর্থিত সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন 

বিরোধী ডেমোক্র্যাট দলের সিনেটর বব মেনেন্ডিজ বলেছেন, “ইয়েমেন ইস্যুতে মার্কিন সরকারের কৌশলের মারাত্মক ঘাটতি রয়েছে।” তবে সিনেটরদের এসব বক্তব্যের জবাবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতি সমর্থন দেয়ছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ডেভিড এম স্যাটারফিল্ড বলেন, “মার্কিন জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইয়েমেনে সৌদি হামলার প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ বিষয়।”

ডেভিড এম স্যাটারফিল্ড

শুনানিতে স্যাটারফিল্ড দাবি করেন, যদি আমেরিকা তার সমর্থন বন্ধ করে দেয় তাহলেও সৌদি আরব অন্য দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রক্ষা করে যুদ্ধ চালাবে যেসব দেশের মধ্যে মানবিক সংকট কমানো কিংবা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বন্ধ এবং রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধেনের বিষয়ে কোনো আগ্রহ নেই। মার্কিন সমর্থনের কারণে ইয়েমেনে হতাহত কমেছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন সিনেটররা।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯