আকস্মিক সফরে চীনে উ. কোরিয়ার নেতা; প্রেসিডেন্টের সঙ্গে দুই দফা বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i56976-আকস্মিক_সফরে_চীনে_উ._কোরিয়ার_নেতা_প্রেসিডেন্টের_সঙ্গে_দুই_দফা_বৈঠক
চীনে আকস্মিক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং'র সঙ্গে দুই দিনে দুই দফা বৈঠকে করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের বন্দর নগর দালিয়ানে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই নেতা বৈঠক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৮ ১৫:০৭ Asia/Dhaka
  • আকস্মিক সফরে চীনে উ. কোরিয়ার নেতা; প্রেসিডেন্টের সঙ্গে দুই দফা বৈঠক

চীনে আকস্মিক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং'র সঙ্গে দুই দিনে দুই দফা বৈঠকে করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের বন্দর নগর দালিয়ানে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই নেতা বৈঠক করেন।

একটি সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা ওই বৈঠকে বলেছেন, পাশ্চাত্যের দেশগেুলো বিদ্বেষমূলক নীতি পরিহার করলে তার দেশের পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে না। দুই কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে সামনে রেখে চীন ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে বারবার বৈঠক হচ্ছে। গত মার্চ মাসে বেইজিং সফর করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিম জং-উনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা। গত ২৭ এপ্রিল দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে বৈঠক হয়। কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একমত হয় দুই কোরিয়া। এ ছাড়া ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে জারি থাকা যুদ্ধবিরতিকে একটি শান্তিচুক্তিতে রূপান্তরিত করার বিষয়েও মতৈক্যে পৌঁছান তারা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮