কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে সিঙ্গাপুরে
https://parstoday.ir/bn/news/world-i57060-কিমের_সঙ্গে_ট্রাম্পের_বৈঠক_হতে_পারে_সিঙ্গাপুরে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বেসামরিকীকরণ অঞ্চলে অনুষ্ঠিত হবে না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১০, ২০১৮ ০৩:৪৪ Asia/Dhaka
  • ট্রাম্প (বামে) ও কিম
    ট্রাম্প (বামে) ও কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বেসামরিকীকরণ অঞ্চলে অনুষ্ঠিত হবে না।

গতকাল (বুধবার) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার বৈঠকের দিন ও স্থান ঠিক করা হয়েছে এবং আগামী তিনদিনের মধ্যে তা ঘোষণা করা হবে। তবে এর কয়েক ঘণ্টা পর মার্কিন সূত্র সিএনএন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে যে, ট্রাম্প ও কিমের বৈঠক সম্ভবত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৈঠকের জন্য তারা অনেক বেশি নিরপেক্ষ স্থান খুঁজছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের আরো বলেন, “আমরা বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কাজ করছি।” এর আগে তিনি বলেছিলেন, দুই কোরিয়াকে ভাগ করা সীমারেখা হতে পারে কিমের সঙ্গে বৈঠক করার ক্ষেত্রে ভাল স্থান।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্সও গতকাল সাংবাদিকদের বলেছেন, “আমি আপনাদের বলতে পারি যে, বৈঠকের তারিখ ও স্থান ঠিক করা হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু এ মুহূর্তে জানানো যাবে না।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০