উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক বাতিল করেছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i57826-উত্তর_কোরিয়ার_নেতার_সঙ্গে_বৈঠক_বাতিল_করেছেন_ট্রাম্প
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পূর্ব ঘোষিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কিমের সঙ্গে বৈঠকে উপস্থিত হবেন নাতিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৪, ২০১৮ ১৬:০০ Asia/Dhaka
  • কিম জং উন (বামে) ও ডোনাল্ড ট্রাম্প
    কিম জং উন (বামে) ও ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পূর্ব ঘোষিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কিমের সঙ্গে বৈঠকে উপস্থিত হবেন নাতিনি।

আজ (বৃহস্পতিবার) কিমের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, আগামী ১২ জুন যে বৈঠক হওয়ার কথা ছিল তাতে যোগ দেয়া সম্ভব হচ্ছে না। ট্রাম্প বলেন, সম্প্রতি কিম জং উন তার বিবৃতিতে আমেরিকার প্রতি প্রকাশ্য শত্রুতার মনোভাব দেখিয়েছেন।  

চিঠিতে ট্রাম্প লিখেছেন, “বিশ্ব ও উত্তর কেরিয়া শান্তি এবং বিরাট উন্নতি ও সম্পদের সুযোগ হাতছাড়া করল। এই হাতছাড়া হওয়া সুযোগ সত্যিই ইতিহাসের দুঃখজনক মুহূর্ত।”

দুই নেতার মধ্যে এ বৈঠক হলে তা হতো উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করার দুদিন পর ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দিলেন। মুনের সঙ্গে ট্রাম্পের বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল- এর মাধ্যমে কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিশ্চিত হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪