এস-৪০০ কেনার চুক্তি চূড়ান্ত করতে আলোচনা করছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/world-i58228-এস_৪০০_কেনার_চুক্তি_চূড়ান্ত_করতে_আলোচনা_করছে_সৌদি_আরব
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে সৌদি আরব। আলোচনায় ভালো অগ্রগতিও হয়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুতনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দুই পক্ষ চুক্তির কারিগরি দিক নিয়ে কাজ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৮ ১১:১০ Asia/Dhaka
  • এস-৪০০ ট্রাম্ফ
    এস-৪০০ ট্রাম্ফ

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে সৌদি আরব। আলোচনায় ভালো অগ্রগতিও হয়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুতনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দুই পক্ষ চুক্তির কারিগরি দিক নিয়ে কাজ করছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা কবে নাগাদ শেষ হবে তা বলা যাচ্ছে না। তবে প্রক্রিয়া খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে।

গত ডিসেম্বরে রাশিয়া বলেছে, সৌদি আরবে 'এস-৪০০ ট্রাম্ফ' বিক্রির বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে কাজ চলছে। ২০১৭ সালে মার্চে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ রাশিয়া সফর করেন। সে সময়ই রাশিয়া সৌদি আরবের কাছে এস-৪০০ বিক্রি করতে সম্মত হয় বলে জানা গেছে।

রাশিয়ার 'এস-৪০০ ট্রাম্ফ' হচ্ছে দেশটির সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকভাবে কাজ না করায় সৌদি আরব এ পদক্ষেপ নিয়েছে।

সৌদি আরব মাঝে মধ্যেই ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করলেও কোনো কোনো সূত্র বলছে, অনেক ক্ষেপণাস্ত্রই ঠেকাতে পারছে না রিয়াদ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১