সাবেক স্ত্রীর বই; ইমরান খানের পক্ষ নিলেন পারভেজ মোশাররফ
-
ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই'র প্রধান ইমরান খানের ভোট কমাতেই তার সাবেক স্ত্রী রেহাম খান বই লিখেছেন। ইমরান খানের সঙ্গে সংসার জীবনের নানা বিষয় নিয়ে রেহাম খান একটি বই লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘ইমরান খান খুবই শয়তান। সে নামাজ পড়ে না, রোজাও রাখে না।’
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পারভেজ মোশাররফ, ইমরানের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অনেকেই মনে করছেন।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পারভেজ মোশাররফকে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য ঘোষণা করার পর নাওয়াজ শরিফ এর প্রতিবাদ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় পারভেজ মোশাররফ বলেছেন, আদালতের মাধ্যমে অযোগ্য ব্যক্তি এখন নানা কৌশলে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন।
পারভেজ মোশাররফ ঈদুল ফিতরের পর বিদেশ থেকে দেশে ফিরবেন এবং আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেবেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯