বাতিল হচ্ছে দ. কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/world-i58848-বাতিল_হচ্ছে_দ._কোরিয়ার_সঙ্গে_আমেরিকার_সামরিক_মহড়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ব্যয়বহুল ও খুবই উসকানিমূলক মহড়ার অবসান ঘটানো হবে।”
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ১২, ২০১৮ ১৭:২৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ব্যয়বহুল ও খুবই উসকানিমূলক মহড়ার অবসান ঘটানো হবে।”

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে যা উত্তর কেরিয়াকে ক্ষুব্ধ করে তুলেছে। এ মহড়াকে উত্তর কোরিয়ার ওপর সামরিক আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখা হতো।

কিমের সঙ্গে সই করা ঘোষণাপত্র প্রদর্শন করছেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, “যুদ্ধমহড়া অনেক ব্যয়বহুল। আমরা এর বেশিরভাগ ব্যয় বহন করতাম। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমি মনে এ ধরনের সামরিক মহড়া চালানো ঠিক হবে না।”

শীর্ষ বৈঠকের পর ট্রাম্প ও কিম একটি যৌথ ঘোষণায় সই করেছেন যাতে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২