বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়িতে বাবার দাফন  
https://parstoday.ir/bn/news/world-i58912-বিলাসবহুল_বিএমডাব্লিউ_গাড়িতে_বাবার_দাফন
নাইজেরিয়ার এক ধনী সন্তান তার বাবাকে বিলসাবহুল নতুন বিএমডাব্লিউ গাড়িতে করে কবর দিয়েছেন। বাবাকে বিএমডাব্লিউ গাড়ি কিনে দেয়ার প্রতিশ্রুতি পূরণ করতে আজুবুকি নামের এ ব্যক্তি অদ্ভূত এই কাণ্ড ঘটিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৮ ১৩:২৪ Asia/Dhaka
  • বিএমডাব্লিউ গাড়িতে করে বাবার কবর দিচ্ছেন ধনী সন্তান
    বিএমডাব্লিউ গাড়িতে করে বাবার কবর দিচ্ছেন ধনী সন্তান

নাইজেরিয়ার এক ধনী সন্তান তার বাবাকে বিলসাবহুল নতুন বিএমডাব্লিউ গাড়িতে করে কবর দিয়েছেন। বাবাকে বিএমডাব্লিউ গাড়ি কিনে দেয়ার প্রতিশ্রুতি পূরণ করতে আজুবুকি নামের এ ব্যক্তি অদ্ভূত এই কাণ্ড ঘটিয়েছেন।

ঘটনাটি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে- একদল লোক ৮৮ হাজার ডলার মূল্যের গাড়িতে করে মৃত লোকটিকে গভীর কবরে দাফন করছে।

আজুবুকি তার বাবাকে দামি বিএমডাব্লিউ গাড়ি কিনে দেয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি সে প্রতিশ্রুতি বাবার জীবদ্দশায় পূরণ করতে পারেন নি। সে কারণে বাবার মৃত্যুর পর তার আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি স্থানীয় কফিনের পরিবর্তে বিএমডাব্লিউ গড়িতে করে বাবাবে দাফন করার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি স্থানীয় জনগণের কাছে ক্ষোভ ও দুঃখের কারণ হয়ে উঠেছে। অনেকে বলছেন, মারাত্মক দারিদ্রপীড়িত দেশে এটা নিতান্তই অর্থের অপচয়। একজন গ্রামবাসী বলেছেন, “এ ধরনের কাজ আমাদের কৃষ্ণাঙ্গদেরকে গরিব করে রেখেছে।” আরেকজন এ ঘটনাকে পাগলামি ও স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন। তবে কেউ কেউ ঘটনাটিকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩