ইরানি পরমাণু সমঝোতার প্রতি চীন এবং ই্ইউ’র সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i60566-ইরানি_পরমাণু_সমঝোতার_প্রতি_চীন_এবং_ই্ইউ’র_সমর্থন
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি নতুন করে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০১৮ ১৭:৩৬ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং  (বামে) এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
    চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং (বামে) এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি নতুন করে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের ৫১তম অধিবেশনের অবকাশে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করেন। তারা দুজনই বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে এবং সহায়ক হিসেবে বাস্তবায়ন করতে হবে। দুই কর্মকর্তা বলেন, সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা ও আন্তর্জাতিক নিয়ম প্রবর্তন জরুরি।

ওয়াং ই এবং ফেডেরিকা মোগেরিনি এই সমঝোতা থেকে কোনো দেশের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার বিরোধিতা করেন।

গত সোমবার থেকে সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়। সদস্য দেশগুলোর পাশাপাশি ইরান, রাশিয়া, চীন এবং ভারতসহ এ সংস্থার পর্যবেক্ষক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নান ইস্যু নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/৩