ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইনের প্রতি ইইউ’র সমর্থন ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i60655-ইরান_পাকিস্তান_গ্যাস_পাইপ_লাইনের_প্রতি_ইইউ’র_সমর্থন_ঘোষণা
পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস পাকিস্তানে সরবরাহের প্রকল্পের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ সমর্থনের কথা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত ইউনিয়নের রাষ্ট্রদূত জন ফ্রাঁসোয়া কাতিন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ০৭, ২০১৮ ০৫:২৭ Asia/Dhaka
  • সোমবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ\'র রাষ্ট্রদূত
    সোমবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ\'র রাষ্ট্রদূত

পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস পাকিস্তানে সরবরাহের প্রকল্পের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ সমর্থনের কথা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত ইউনিয়নের রাষ্ট্রদূত জন ফ্রাঁসোয়া কাতিন।

সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত ওই সাক্ষাতে ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় কাতিন বলেন, পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস পাকিস্তানে নেয়ার ব্যাপারে ইইউ’র কোনো আপত্তি নেই। তিনি পাকিস্তানের সঙ্গে অর্থনীতি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে পাকিস্তানের সঙ্গে ইউরোপের সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে ইইউ’র সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে কাতিনের ভূমিকার প্রশংসা করেন এবং পাকিস্তানি জনগণকে সাহায্য সহযোগিতা করার জন্য ইইউ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরান ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে দু’দেশের মধ্যে গ্যাস পাইপলাইন চালু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ইরানের পক্ষ থেকে পাকিস্তান সীমান্ত পর্যন্ত পাইপলাইন নির্মাণের কাজ শেষ করা হলেও ইসলামাবাদ এখন পর্যন্ত তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

ইমরান খান অবশ্য গত সপ্তাহে ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় চুক্তিটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭