আমেরিকার অন্যায় দাবি মেনে নেবে না তুরস্ক: এর্দোগান
https://parstoday.ir/bn/news/world-i64064-আমেরিকার_অন্যায়_দাবি_মেনে_নেবে_না_তুরস্ক_এর্দোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, গুপ্তচরবৃত্তির দায়ে আটক মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তির দাবি বেআইনি। এটা মেনে নেওয়া হবে না। তুর্কি দৈনিক মিল্লিয়াত আজ (বুধবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ১৪:৩৭ Asia/Dhaka
  • আমেরিকার অন্যায় দাবি মেনে নেবে না তুরস্ক: এর্দোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, গুপ্তচরবৃত্তির দায়ে আটক মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তির দাবি বেআইনি। এটা মেনে নেওয়া হবে না। তুর্কি দৈনিক মিল্লিয়াত আজ (বুধবার) এ খবর দিয়েছে।

মার্কিন পাদ্রীকে আটকের কারণে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, আঙ্কারা আইনের বাইরে যাবে না। এর্দোগান বলেন, কেউই তুরস্কের কাছে দেশের আইনবিরোধী দাবি জানাতে পারে না। এটা ঠিক নয়। 

মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসন

তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় কোনো কাজ হবে না বলে জানিয়েছেন এর্দোগান।

মার্কিন পাদ্রীর বিচারকে কেন্দ্র করে গত মাসে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা এর পাশাপাশি এস-৪০০ ক্রয় ইস্যুতেও তুরস্ককে আমেরিকা হুমকি দিয়ে যাচ্ছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন