তাসুয়া ও আশুরার দিনে পেশোয়ার-করাচিতে বন্ধ থাকবে মোবাইল সার্ভিস
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১২:৫৫ Asia/Dhaka
পাকিস্তানের পেশোয়ার ও বন্দরনগরী করাচিতে তাসুয়া বা ৯ মহররম এবং আশুরা বা ১০ মহররমের দিনে মোবাইল ফোনের সার্ভিস বন্ধ থাকবে।
সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সাভির্স বন্ধ থাকবে বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে।
সিন্ধু প্রদেশের রাজধানী করাচি ছাড়াও স্পর্শকাতর আরো কয়েকটি শহরে এ সার্ভিস বন্ধ রাখা হবে। এসব শহরের মধ্যে হায়দ্রাবাদ, শুক্কর এবং মিরপুর খাসসহ আরো কয়েকটি শহর রয়েছে।
এর আগেও নিরাপত্তাজনিত কারণে তাসুয়া ও আশুরাসহ গুরুত্বপূর্ণ দিনে দেশটিতে মোবাইল সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মোটর সাইকেলে একাধিক ব্যক্তির আরোহণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ