তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করবেন না: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i64558-তাইওয়ানের_কাছে_অস্ত্র_বিক্রি_করবেন_না_আমেরিকাকে_চীন
তাইওয়ানের কাছে আমেরিকা যে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে তা হবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন। পাশাপাশি অস্ত্র বিক্রির বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়ে চীন বলেছে, মার্কিন এ পদক্ষেপের কারণে দু দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৪:৫৯ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

তাইওয়ানের কাছে আমেরিকা যে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে তা হবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন। পাশাপাশি অস্ত্র বিক্রির বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়ে চীন বলেছে, মার্কিন এ পদক্ষেপের কারণে দু দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের সামরিক বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ অনুমোদনের বিষয়ে মার্কিন কংগ্রেস আপত্তি করার জন্য ৩০ দিন সময় পাবে। কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি না উঠলে এসব যন্ত্রাংশ পেতে তাইওয়ানের আর কোনো সমস্যা হবে না। এসব যন্ত্রাংশ তাইওয়ান এফ-১৬, সি-১৩০ এবং এফ-৫ বিমানে ব্যবহার করবে।  

তাইওয়ানের এফ-৫ বিমান

মার্কিন এ পদক্ষেপের বিরুদ্ধে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং প্রতিবাদ জানান। তিনি বলেন, চীন এরইমধ্যে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। চীনা মুখপাত্র বলেন, তার সরকার সম্ভাব্য অস্ত্র বিক্রির বিরুদ্ধে কঠোর আপত্তি এবং এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৫