৭ অক্টোবর পিয়ংইয়ং-এ কিমের সঙ্গে দেখা করছেন পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i64741-৭_অক্টোবর_পিয়ংইয়ং_এ_কিমের_সঙ্গে_দেখা_করছেন_পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী ৭ অক্টোবর পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পম্পেও ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়াসহ এশিয়ার আরো কয়েকটি দেশ সফর করবেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ০৩, ২০১৮ ০৯:১৯ Asia/Dhaka
  • এর আগে তিনবার কিম জং-উনের সাক্ষাৎ করেছেন মাইক পম্পেও
    এর আগে তিনবার কিম জং-উনের সাক্ষাৎ করেছেন মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী ৭ অক্টোবর পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পম্পেও ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়াসহ এশিয়ার আরো কয়েকটি দেশ সফর করবেন।

কিমের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়া ও আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে দ্বিতীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনের অবকাশে মাইক পম্পেওকে পিয়ংইয়ং সফর করার আমন্ত্রণ জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।

ওই অধিবেশনে দেয়া ভাষণে হো বলেন, আমেরিকার কথায় আস্থা রাখা যায় না বলে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যায় না এবং এ ধরনের পরিস্থিতিতে পিয়ংইয়ং কখনোই একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র ধ্বংস করবে না।

সিঙ্গাপুরে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ (ফাইল ছবি)

গত জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিন্তু এরপর গত কয়েক মাসে দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর প্রচেষ্টা তেমন সফলতার মুখ দেখেনি। ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে উত্তেজনা বৃদ্ধির একই সময়ে সম্প্রতি ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা করেন, তিনি কিমের সঙ্গে আবার সাক্ষাৎ করতে চান। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩