সত্যিকারের ইউরোপীয় বাহিনী প্রতিষ্ঠা করুন: জার্মান চ্যান্সেলর
https://parstoday.ir/bn/news/world-i65797-সত্যিকারের_ইউরোপীয়_বাহিনী_প্রতিষ্ঠা_করুন_জার্মান_চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ‘সত্যিকারের ও প্রকৃত’ ইউরোপীয় সেনাবাহিনী প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মারকেলের এ আহ্বানকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে। অবশ্য, ম্যাকরনের বক্তব্যকে ‘খুবই অপমানজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৮ ১০:৩১ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল
    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ‘সত্যিকারের ও প্রকৃত’ ইউরোপীয় সেনাবাহিনী প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মারকেলের এ আহ্বানকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে। অবশ্য, ম্যাকরনের বক্তব্যকে ‘খুবই অপমানজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় স্ট্রসবার্গ শহরে ইউরোপীয় সংসদে দেয়া বক্তৃতায় মারকেল ভবিষ্যৎ ইউরোপ সম্পর্কিত নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এসময় তিনি ইউরোপের জন্য একটি নিরাপত্তা পরিষদ গঠনের দাবি জানান যা শুধুই ইউরোপ মহাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ক নীতি নিয়ে কাজ করবে।

ম্যাকরন, মারকেল ও ট্রাম্প

জার্মান চ্যান্সেলর বলেন, “আমরা সামরিক সহযোগিতা সম্পর্কিত নানা রকমের অবকাঠামো গড়ে তুলেছি। এগুলো বেশ ভালো এবং প্রায় সবাই সমর্থন করছে। কিন্তু আমাদের এখন ‘সত্যিকারের ও প্রকৃত’ ইউরোপীয় সেনাবাহিনী গড়ে তোলা উচিত। এ ধরনের সামরিক বাহিনী ন্যাটো জোটের গুরুত্বকে খাটো করবে না বরং এ জোটের একটি পরিপূরক বাহিনী হবে। তিনি বলেন, ইউরোপের ভাগ্যকে অবশ্যই আমাদের নিজেদের হাতে নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৪