কুদস দখলদার ইসরাইলকে কখনো স্বীকৃতি দেবে না পাকিস্তান: আলভি
https://parstoday.ir/bn/news/world-i65919-কুদস_দখলদার_ইসরাইলকে_কখনো_স্বীকৃতি_দেবে_না_পাকিস্তান_আলভি
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ কখনোই কুদস দখলদার ইসরাইল সরকারকে স্বীকৃতি দেবে না। তিনি আজ লাহোরের গভর্নর ভবনে পাকিস্তানের আলেম সমাজের এক সমাবেশে দেয়া বক্তৃতায় এ প্রত্যয় ব্যক্ত করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৮, ২০১৮ ১৩:৪২ Asia/Dhaka
  • আরিফ আলভি  (ফাইল ছবি)
    আরিফ আলভি (ফাইল ছবি)

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ কখনোই কুদস দখলদার ইসরাইল সরকারকে স্বীকৃতি দেবে না। তিনি আজ লাহোরের গভর্নর ভবনে পাকিস্তানের আলেম সমাজের এক সমাবেশে দেয়া বক্তৃতায় এ প্রত্যয় ব্যক্ত করেন।

আলভি বলেন, এই দখলদার সরকারকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে মুসলিম দেশগুলোর মধ্যে যে ঐক্যমত্য আছে তা থেকে পাকিস্তান সরে যাবে না।

কয়েকদিন আগেও পাক প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের গোপন যোগাযোগ হচ্ছে না।

সম্প্রতি পাকিস্তানের একজন পার্লামেন্ট সদস্য বলেছিলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে পাকিস্তান। তার ওই বক্তব্য পাকিস্তানি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাজার হাজার পাকিস্তানি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইসলামাবাদকে হুঁশিয়ারি করে দেন। বিক্ষোভকারীরা ইসরাইলের মোকাবিলায় নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ঘোষণা করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮