রুশ আকাশে ২ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ: রক্ষা পেলেন পাইলটরা
https://parstoday.ir/bn/news/world-i67437-রুশ_আকাশে_২_বোমারু_বিমানের_মধ্যে_সংঘর্ষ_রক্ষা_পেলেন_পাইলটরা
রাশিয়ার দূর প্রাচ্যের আকাশে আজ(শুক্রবার) দেশটির বিমান বাহিনীর দুই এস-৩৪ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিমানের পাইলটসহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। এ ছাড়া, ঘটনার সময় কোনো বিমানেই বোমা বা গোলাবারুদ ছিল না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • রুশ আকাশে ২ বোমারু  বিমানের মধ্যে সংঘর্ষ: রক্ষা পেলেন পাইলটরা

রাশিয়ার দূর প্রাচ্যের আকাশে আজ(শুক্রবার) দেশটির বিমান বাহিনীর দুই এস-৩৪ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিমানের পাইলটসহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। এ ছাড়া, ঘটনার সময় কোনো বিমানেই বোমা বা গোলাবারুদ ছিল না।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপান সাগরের ওপরে পরিকল্পিত প্রশিক্ষণের সময় এ সংঘর্ষ হয়। এ সময়ে বিমান দুটি উপকূল ৩৫ কিলোমিটার দূরে ছিল।

৪৫ টন ওজনের রুশ এসইউ-৩৪ বিমান চার টন পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ বহন করতে পারে। এ বিমান সর্বোচ্চ ১৮ হাজার মিটার উঁচু দিয়ে চার হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড্ডয়নে সক্ষম। বাড়তি তিনটি জ্বালানি ট্যাংক বহন করতে এবং নতুন করে  জ্বালানি তেল না ভরে টানা ৮ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে এ বোমারু বিমান।# 

পার্সটুডে/মূসা রেজা/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন