কৃষ্ণ সাগরে ঢুকেছে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার: নজর রাখছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i67478-কৃষ্ণ_সাগরে_ঢুকেছে_মার্কিন_ক্ষেপণাস্ত্রবাহী_ডেস্ট্রয়ার_নজর_রাখছে_রাশিয়া
মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক কৃষ্ণসাগরে ঢুকেছে। মার্কিন অপর এক রণতরি ওই অঞ্চলে মোতায়েনের দুই সপ্তাহের কম সময়ের মধ্য এটি সেখানে গেল। এদিকে, মস্কো বলেছে, মার্কিন রণতরির গতিবিধির ওপর কঠোর নজর রাখা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২০, ২০১৯ ১১:৫৬ Asia/Dhaka
  • ইউএসএস ডোনাল্ড কুক (ফাইল ছবি)
    ইউএসএস ডোনাল্ড কুক (ফাইল ছবি)

মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক কৃষ্ণসাগরে ঢুকেছে। মার্কিন অপর এক রণতরি ওই অঞ্চলে মোতায়েনের দুই সপ্তাহের কম সময়ের মধ্য এটি সেখানে গেল। এদিকে, মস্কো বলেছে, মার্কিন রণতরির গতিবিধির ওপর কঠোর নজর রাখা হবে।

মার্কিন ৬ষ্ট নৌবহরের এক বিবৃতিতে দাবি করা হয়, নৌপথের নিরাপত্তা সংক্রান্ত অভিযান এবং আঞ্চলিক নৌপথের স্থিতিশীলতা বাড়ানোর জন্য ওই এলাকায় রণতরি পাঠানো হয়েছে।

রুশ নৌবাহিনী টহল জাহাজ (ফাইল ছবি)

মার্কিন রণতরির উপস্থিতিতে ওই অঞ্চলে ন্যাটো এবং মার্কিন মিত্রদের নৌ সক্ষমতা জোরদার হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এ ছাড়া, বিবৃতিতে কৃষ্ণ সাগরে মার্কিন রণতরি মোতায়েনকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ছকবাঁধা কাজ হিসেবে দাবি করা হয়।

মার্কিন রণতরির ওপর নজর রাখার জন্য রুশ নৌবাহিনী টহল জাহাজ পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখার জন্য ইলেক্ট্রনিক এবং কারিগরি পথও বেছে নেয়া হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কৃষ্ণ সাগরে মার্কিন রণতরির ২১ দিনের বেশি থাকার অধিকার নেই বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়।#

 পার্সটুডে/মূসা রেজা/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন