‘ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোকে ভয় দেখিয়ে সুযোগ নিয়েছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i68616-ইরানের_সঙ্গে_সহযোগিতাকারী_দেশগুলোকে_ভয়_দেখিয়ে_সুযোগ_নিয়েছে_আমেরিকা’
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলানভ বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোকে ভয়-ভীতি দেখিয়েছে। এর পাশাপাশি ওয়াশিংটন অন্যায় সুযোগ নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০১৯ ১৩:১৪ Asia/Dhaka
  • ইরানি কূটনীতিক কাজেম কারিমাবাদির সঙ্গে মিখাইল উলানভ
    ইরানি কূটনীতিক কাজেম কারিমাবাদির সঙ্গে মিখাইল উলানভ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলানভ বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোকে ভয়-ভীতি দেখিয়েছে। এর পাশাপাশি ওয়াশিংটন অন্যায় সুযোগ নিয়েছে।

গতকাল (মঙ্গলবার) আইএইএ’র বোর্ড অব গভর্নরসের বৈঠকে একথা বলেছেন উলানভ। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বহুসংখ্যক কাজ করেছে যা এই সমঝোতাকে নস্যাত করতে সাহায্য করে। মার্কিন এসব পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। এই প্রস্তাবের মাধ্যমে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে অনুমোদন দেয় নিরাপত্তা পরিষদ।

পরমাণু সমঝোতায় সইয়ের পর অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা

উলানভ আরো বলেন, পরমাণু সমঝোতার পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকা শুধু ব্যর্থই হয় নি বরং অন্য দেশগুলোকে ভয়-ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা নিয়েছে। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যন্তোনিও গুতেরেসের মতোই দৃষ্টিভঙ্গি পোষণ করে রাশিয়া যে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের বিপরীত।#

পার্সটুডে/এসআইবি/৬