ভারত সীমান্তে ড্রোন বহর, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i69092-ভারত_সীমান্তে_ড্রোন_বহর_বিমান_বিধ্বংসী_ক্ষেপণাস্ত্র_মোতায়েন_করেছে_পাকিস্তান
পাকিস্তান আক্রমণ এবং নজরদারির উপযোগী ড্রোনের বহর, চীনের তৈরি মধ্যম পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট ভারত সীমান্তে মোতায়েন করেছে। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে এ দাবি করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ২৪, ২০১৯ ১১:৪২ Asia/Dhaka
  • ভারত সীমান্তে ড্রোন বহর, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাকিস্তান

পাকিস্তান আক্রমণ এবং নজরদারির উপযোগী ড্রোনের বহর, চীনের তৈরি মধ্যম পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট ভারত সীমান্তে মোতায়েন করেছে। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে এ দাবি করা হয়েছে।

পাকিস্তানের কয়েকটি সামরিক ঘাঁটি এবং  বড় নগরে এলওয়াই-৮০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা 'স্যামের' পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে আইবিআইএস-১৫০ বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত নজরদারি রাডার ইউনিট। বালাকোটে গতমাসের ২৬ তারিখে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ফাইল ছবি

'স্যামে'র পাশাপাশি চীনের তৈরি রেইনবো সিএইচ-৪ এবং সিএইচ-৫ ড্রোনও মোতায়েন করা হয়েছে। এ সব নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মিরের সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং প্রয়োজনে হামলার জন্য ড্রোন বহরকে মোতায়েন করা হয়েছে।  

পার্সটুডে/মূসা রেজা/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন