দক্ষিণ চীন সাগরের মার্কিন যুদ্ধজাহাজ পরিদর্শনে যাবেন অ্যাশ্টন কার্টার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ(শুক্রবার) বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এ এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার বিরুদ্ধে বেইজিং যখন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করছে তখন এ কার্টার এ পরিদর্শনে যাবেন বলে ঘোষণা দেয়া হলো।
ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেনিস পরিদর্শন করা হবে বলে ম্যানিলা থেকে দেয়া ঘোষণায় বলা হয়েছে। এ সামরিক মহড়া আজ শেষ হয়েছে।
এদিকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে যৌথ নৌ-টহল শুরু করেছে বলে গতকাল কার্টার ঘোষণা করেছেন। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে চীনের কথিত ভূমি অধিগ্রহণ এবং সামরিক উপস্থিতিতে আমেরিকার উদ্বেগের কথা ব্যক্ত তিনি ঘোষণা করেন, ফিলিপাইনে শত শত মার্কিন সেনা এবং পাঁচ রণতরী মোতায়েন করা হবে ।
অবশ্য এর বিপরীতে নিজ কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছে চীন। বেইজিং’এর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের সামরিক বাহিনী দেশের ভূখণ্ড রক্ষা করবে। এতে আরো বলা হয়, মার্কিন-ফিলিপাইন যৌথ মহড়া আঞ্চলিক সামরিকিকরণকে উস্কে দেবে এবং শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে।#
মূসা রেজা/১৫