যাত্রা শুরু হলো ইরানের প্রথম ভিডিও নিউজ এজেন্সির
এপ্রিল ১৬, ২০১৯ ১৫:৪১ Asia/Dhaka
আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভিডিও নিউজ এজেন্সি 'ইরান প্রেস'। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র প্রধান আলী আসগারি ও বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলির উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইআরআরইবি'র কর্মকর্তারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
'ইরান প্রেস' ইংরেজি ও আরবিতে ইউটেলস্যাটে ২৪ ঘন্টা ভিডিও সম্প্রচার করবে। এছাড়া তাদের সর্বশেষ ভিডিও সংবাদ ওয়েব সাইটেও পাওয়া যাবে। এছাড়া দেশের ভেতরে ও বাইরের সংবাদ মাধ্যমের সঙ্গে চুক্তি অনুযায়ী ভিডিও ক্লিপ সরবরাহ করবে 'ইরান প্রেস'।
ইরান প্রেস হচ্ছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের একটি প্রতিষ্ঠান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬
ট্যাগ