১ মে জেনারেল মুশাররফ পাকিস্তান ফিরবেন: আইনজীবী
https://parstoday.ir/bn/news/world-i69934-১_মে_জেনারেল_মুশাররফ_পাকিস্তান_ফিরবেন_আইনজীবী
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ আগামী ১ মে দেশে ফিরতে পারেন। আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী সালমান সাফদার। জেনারেল মুশাররফের বিরুদ্ধে বিশেষ আদালতে দেশদ্রোহিতার বিচার চলছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২৮, ২০১৯ ১৩:৪৯ Asia/Dhaka
  • পারভেজ মুশাররফ
    পারভেজ মুশাররফ

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ আগামী ১ মে দেশে ফিরতে পারেন। আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী সালমান সাফদার। জেনারেল মুশাররফের বিরুদ্ধে বিশেষ আদালতে দেশদ্রোহিতার বিচার চলছে।

ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সালমান সাফদার বলেন, জেনারেল মুশাররফের স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল হলেও তিনি দেশে ফেরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আদালত এরইমধ্যে তাকে আগামী ২ মে সশরীরে উপস্থিত হতে বলেছে।

২০১৬ সাল থেকে আদালত তাকে হাজির হওয়ার জন্য তলব করলেও তিনি এ পর্যন্ত আদালতে হাজির হন নি। তিনি এক ধরনের দুরারোগ্য ব্যধিতে ভুগছেন বলে তার আইনজীবী জানান। সাফদার জানান, জেনারেল মুশাররফের ব্যক্তিগত চিকিৎসকের মতামত এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার পরিবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

জেনারেল পারভেজ মুশাররফ ২০১৬ সালে জামিন নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন কিন্তু তারপর আর ফিরে আসেন নি।#

পার্সটুডে/এসআইবি/২৮