অর্থনৈতিক সন্ত্রাসবাদের কাছে মাথানত করব না: তুর্কি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i69950-অর্থনৈতিক_সন্ত্রাসবাদের_কাছে_মাথানত_করব_না_তুর্কি_প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদের কাছে তারা মাথানত করবেন না। রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ০৮:৪০ Asia/Dhaka
  • এর্দোগান
    এর্দোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদের কাছে তারা মাথানত করবেন না। রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এর্দোগান আরও বলেন, তুরস্কের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। রাজনৈতিক আক্রমণ, অভ্যন্তরীণ গণ্ডগোল ও বাইরের চাপ তুরস্ককে লক্ষচ্যুত করতে পারবে না। 

তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনে বিরোধীদের সঙ্গে ক্ষমতাসীন দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরের মতো বড় শহরে বিরোধীরা বিজয়ী হয়েছে। এটাই প্রমাণ করে তুরস্কে আইনের শাসন রয়েছে। 

কয়েক সপ্তাহ আগে তুরস্কে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টি বেশি ভোট পেলেও বড় শহরগুলোতে হেরে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯