‘ইহুদিবাদী লবি ট্রাম্প প্রশাসনকে ইরানের সঙ্গে যুদ্ধে ঠেলে দিচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i69959-ইহুদিবাদী_লবি_ট্রাম্প_প্রশাসনকে_ইরানের_সঙ্গে_যুদ্ধে_ঠেলে_দিচ্ছে’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইহুদিবাদী লবি। এই লবি এর আগে এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকাকে দিয়ে যুদ্ধ করিয়েছে; তারাই এখন ইরান-আমেরিকা যুদ্ধ বাধানোর চেষ্টা করছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ১২:৪৯ Asia/Dhaka
  • ট্রাম্প ও নেতানিয়াহু
    ট্রাম্প ও নেতানিয়াহু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইহুদিবাদী লবি। এই লবি এর আগে এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকাকে দিয়ে যুদ্ধ করিয়েছে; তারাই এখন ইরান-আমেরিকা যুদ্ধ বাধানোর চেষ্টা করছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ও বহু সংখ্যক গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক কেভিন ব্যারেট ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না কিন্তু ইসরাইলপন্থি যুদ্ধবাজদের কারণে তিনি প্রলুব্ধ হয়ে থাকতে পারেন। জারিফের এই বক্তব্যও যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেন ব্যারেট।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

তিনি বলেন, “ইহুদিবাদী লবিই নানা অজুহাত তৈরি করে আমেরিকাকে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে দিয়েছে এবং এখন তারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে দিতে চায়। ট্রাম্প প্রশাসনে এই লবির ব্যাপক প্রভাব রয়েছে।”

জারিফ সম্প্রতি বলেছেন, টিম-বি ইরান-আমেরিকা যুদ্ধ বাধাতে চায়। এই টিমে রয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও আবু ধাবির যুবরাজ জায়েদ আল-নাহিয়ান।#     

পার্সটুডে/এসআইবি/২৯