ইরানি হুমকি: আমেরিকার বিপরীতে কথা বলছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i70397-ইরানি_হুমকি_আমেরিকার_বিপরীতে_কথা_বলছে_ব্রিটেন
ইরাক ও সিরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ‘বাড়ন্ত হুমকি’ নেই বলে মন্তব্য করেছেন কথিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা। ইরানের কথিত হুমকি মোকাবেলায় পারস্য উপসাগরে যখন আমেরিকা সেনা সমাবেশ ঘটাচ্ছে তখন তিনি এই মন্তব্য করলেন। জেনারেল ক্রিস গিকার এ মন্তব্য সরাসরি আমেরিকার অবস্থানের বিপরীত।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৫, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা
    ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা

ইরাক ও সিরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ‘বাড়ন্ত হুমকি’ নেই বলে মন্তব্য করেছেন কথিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা। ইরানের কথিত হুমকি মোকাবেলায় পারস্য উপসাগরে যখন আমেরিকা সেনা সমাবেশ ঘটাচ্ছে তখন তিনি এই মন্তব্য করলেন। জেনারেল ক্রিস গিকার এ মন্তব্য সরাসরি আমেরিকার অবস্থানের বিপরীত।

গতকাল (মঙ্গলবার) মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে জেনারেল গিকা বলেন, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত যে সেনা রয়েছে তাদের পক্ষ থেকে বাড়ন্ত কোনো হুমকি নেই। তিনি সাংবাদিকদের বলেন, “জোটের পক্ষ থেকে ইরান সমর্থিত শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সম্প্রতিক উত্তেজনার পরও ইরান সমর্থিত শক্তির আচরণে কোনো পরিবর্তন আসে নি এবং আশা করা যায় এটি অব্যাহত থাকবে। আমরা সেখানে কোনো বাড়ন্ত হুমকি দেখছি না।”

আইআরজিসি'র সদস্যদের ফাইল ফটো 

ব্রিটিশ জেনারেলের মন্তব্য সম্পর্কে মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের প্রধান মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত শক্তিগুলো নিয়ে ব্রিটিশ সেনা কর্মকর্তার মন্তব্য আমেরিকার বিরুদ্ধে যায়। তিনি বলেন, ইরাক ও সিরিয়াসহ এ অঞ্চলে ইরানি হুমকি বেড়ে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।