পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i70631-পরমাণু_অস্ত্র_বহনে_সক্ষম_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_চালালো_পাকিস্তান
পাকিস্তান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২৩, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

পাকিস্তান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী আজ (বৃহস্পতিবার) এক ঘোষণায় বলেছে, ভূমি থেকে জল-স্থলের যে কোনো লক্ষ্যে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১,৫০০ মাইল, এটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম।

বিবৃবিতে আরও বলা হয়েছে, 'শাহীন-২ নামের এই ক্ষেপণাস্ত্রটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং এটি এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।'

ইমরান খান

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করায় এর সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।