জাপানে ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ
-
শিনজো আবে (বামে) ও ট্রাম্প (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের বিরুদ্ধে জাপানে বিক্ষোভ হয়েছে। আজ (শনিবার) রাজধানী টোকিওতে শত শত মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা জাপানে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান জাপানে অবতরণের ঘণ্টা দুয়েক আগেই শক্তিশালী এক ভূমিকম্প রাজধানী টোকিও'র আশপাশের এলাকাকে প্রকম্পিত করে।
জাপানের আবহাওয়া দপ্তর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল জাপানি স্কেলে ৫ এবং উৎপত্তিস্থল ছিল টোকিওর পাশের চিবা জেলার দক্ষিণ-পূর্ব দিকে ভূগর্ভের প্রায় ৬০ কিলোমিটার নিচে। সেই এলাকার কাছেই মোবারা শহর অবস্থিত, ট্রাম্প যেখানে আগামীকাল সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে গলফ খেলবেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।