হোয়াইট হাউজের সামনে গায়ে আগুন দিল এক ব্যক্তি (ভিডিও)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি দপ্তর ও বাসভবন হোয়াইট হাউজের সামনে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল (বুধবার) এ ঘটনা ঘটেছে এবং লোকটিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে- এক ব্যক্তির গায়ে আগুন জ্বলছে, তবে সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়। লোকটি কেন গায়ে আগুন দিয়েছে তা পরিষ্কার নয়।
ন্যাশনাল পার্ক সার্ভিস ও মার্কিন পার্ক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। হোয়াইট হাউজের এ স্থানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
গত ১২ এপ্রিলের পর হোয়াইট হাউজের কাছে এটি এমন ধরনের দ্বিতীয় ঘটনা। ১২ এপ্রিলের ঘটনায় হইলচেয়ারে বসা এক ব্যক্তির জ্যাকেটে আগুন ধরে গিয়েছিল। লোকটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয় তবে তার জীবনের ঝুঁকি ছিল না।#
পাসটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।