আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বিস্ফোরণ: নিহত ৬
https://parstoday.ir/bn/news/world-i70817-আফগানিস্তানে_সামরিক_প্রশিক্ষণ_কেন্দ্রে_বোমা_বিস্ফোরণ_নিহত_৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয় জন নিহত এবং আরো বহু ব্যক্তি আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৯ ১৪:১৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বিস্ফোরণ: নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয় জন নিহত এবং আরো বহু ব্যক্তি আহত হয়েছে।

আফগান পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার রাজধানী শহরের পশ্চিম অংশে অবস্থিত একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের বাহিরে একটি ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারি ব্যক্তি আফগানিস্তানের অন্যতম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন এবং তৎক্ষণাৎ তিনি বোমার বিস্ফোরণ ঘটান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, সামরিক ক্যাডেটরা কলেজ ত্যাগের সময় বিস্ফোরণ ঘটলে ছয় ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো ছয় জন আহত হন। এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করে নি।       

গত কয়েক মাস ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে দেশটির উগ্র তালেবান গোষ্ঠী। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার মাঝেই আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে তালেবান। মার্কিন প্রধান আলোচক জালমাই খালিলজাদ তালেবানকে অস্ত্র ত্যাগের যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে এ গোষ্ঠীটি।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০

   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।