পাকিস্তানে পেট্রোলের দাম বৃদ্ধি; সমালোচনার মুখে ইমরানের সরকার
-
শেরি রহমান ও শাহবাজ শরীফ
পাকিস্তানে আবারও পেট্রোলের দাম বেড়েছে। শনিবার সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সরকার জুন মাসের জন্য তেলের দাম চার শতাংশ বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৬৭ ডলার হলেও পাকিস্তান দাম বাড়িয়েছে। এ কারণেই ক্ষুব্ধ হয়েছে বিরোধীরা।
পাকিস্তান পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট শেরি রেহমান তেলের দাম বাড়ানোর নিন্দা জানিয়ে শনিবার এক বিবৃতিতে বলেছেন, ব্যর্থ এই সরকার গত নয় মাসে মুদ্রাস্ফিতি এবং বেকারত্ব ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারেনি। বিগত নয় মাসে ইমরান খানের প্রশাসন তেলের দাম বাড়িয়েছে ২০ রুপি।
তিনি বলেন, বিশ্ব বাজারে যখন তেলের দাম তিন শতাংশ কমেছে,তখন সরকার তেলের দাম বাড়িয়েছে। তেলের এই দাম বাড়ানো হয়েছে বাজেটের আগে। তিনি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অর্থ তহবিলের নির্দেশনায় এই দাম বাড়ানো হয়েছে কিনা।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ এই দাম বাড়ানোকে অর্থনৈতিক সন্ত্রাস বলে উল্লেখ করেছেন। তিনি বলেন,‘ইমরান নিয়াজির নয়া পাকিস্তান দেশটাকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’ মুসলিম লীগের এই নেতা বর্তমানে চিকিৎসার জন্য লন্ডন রয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।