‘ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i71322-ইরানের_পরমাণু_স্থাপনায়_হামলার_পরিকল্পনা_করছে_আমেরিকা’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় ‘কৌশলগত হামলা’র পরিকল্পনা করছে আমেরিকা। ওমান সাগরের দুটি তেলবাহী জাহাজে সন্দেহজনক হামলার জবাবে মার্কিন সরকার এ পরিকল্পনা নিয়েছে। ইরান ওই হামলার অভিযোগ নাকচ করেছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৯ ০৯:১০ Asia/Dhaka
  • ‘ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে আমেরিকা’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় ‘কৌশলগত হামলা’র পরিকল্পনা করছে আমেরিকা। ওমান সাগরের দুটি তেলবাহী জাহাজে সন্দেহজনক হামলার জবাবে মার্কিন সরকার এ পরিকল্পনা নিয়েছে। ইরান ওই হামলার অভিযোগ নাকচ করেছে।  

নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কয়েকটি কূটনৈতিক সূত্র ইহুদিবাদী ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা মারিভ-কে বলেছে, তারা আমেরিকার এ পরিকল্পনার প্রতি সমর্থন দিচ্ছে।  

ওমান সাগরে সন্দেহজনক হামলার শিকার একটি তেলবাহী জাহাজ

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তা, পেন্টাগণের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে হোয়াইট হাউজ গত শুক্রবার থেকে হামলার বিষয়টি নিয়ে লাগাতার আলোচনা করছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমা একজন কূটনীতিক বলছেন, “ব্যাপক বোমা হামলা চালানো হবে তবে তা পরমাণু স্থাপনায় সীমাবদ্ধ রাখা হবে।”

সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার বিষয়ে উৎসাহী নন; মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিষয়টি নিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করেছেন।#    

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।