ইরানের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i71462-ইরানের_বিরুদ্ধে_আর_নিষেধাজ্ঞা_দিলে_পাল্টা_ব্যবস্থা_নেবে_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া ও তার মিত্ররা পাল্টা ব্যবস্থা নেবে। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ (সোমবার) একথা বলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৪, ২০১৯ ১৩:০১ Asia/Dhaka
  • রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া ও তার মিত্ররা পাল্টা ব্যবস্থা নেবে। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ (সোমবার) একথা বলেছেন।

এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সোমবার ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরপর রিয়াবকভ মস্কোর পক্ষ থেকে ওই প্রতিক্রিয়া জানান।  তবে তিনি স্পষ্ট করেন নি যে, তারা কী ধরনের ব্যবস্থা নেবেন। তিনি বলেছেন, নতুন নিষেধাজ্ঞা উত্তজনা বাড়িয়ে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তিনি নিষেধাজ্ঞা আরোপ না করে ইরানের সঙ্গে সংলাপে বসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বেলছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা করা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে বার বার আলোচনার কথা বলছেন তখনই তিনি আবার তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন। গত বছর পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর ইরানের ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।#

পার্সটুডে/এসআইবি/২৪