টেক্সাসে মার্কিন বিমান বিধ্স্ত: নিহত ১০
https://parstoday.ir/bn/news/world-i71630-টেক্সাসে_মার্কিন_বিমান_বিধ্স্ত_নিহত_১০
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাডিসন বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার সময় একটি হ্যাঙ্গারের সঙ্গে ধাক্কা খায়। এতে বিচক্রাফট বিই-৩৫০ কিং এয়ার বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০১, ২০১৯ ১০:৪৯ Asia/Dhaka
  • বিমান বিধ্বস্ত হওয়ার পর কালো ধোঁয়ায় ছেয়ে যা আকাশ
    বিমান বিধ্বস্ত হওয়ার পর কালো ধোঁয়ায় ছেয়ে যা আকাশ

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাডিসন বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার সময় একটি হ্যাঙ্গারের সঙ্গে ধাক্কা খায়। এতে বিচক্রাফট বিই-৩৫০ কিং এয়ার বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়।

বিমানবন্দরের উপপরিচালক ডারচি নিউজিল বলেছেন, এটি একটি দু’ইঞ্জিন বিশিষ্ট বিমান ছিল। টেক্সাস থেকে বিমানটির ফ্লোরিডা যাওয়ার কথা ছিল। রোববার দিন শেষে ঘটা এই দুর্ঘটনায় তদন্ত করার কথা আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের।

কেন বিমানটি দুর্ঘটনায় পড়েছে সে সম্পর্কে কিছু বলা হয় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ওড়ার সময় বিমানের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।#   

পার্সটুডে/এসআইবি/১