ইরানে হামলা না চালানোর সিদ্ধান্ত: ৭৮% মার্কিন নাগরিকের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i71681-ইরানে_হামলা_না_চালানোর_সিদ্ধান্ত_৭৮_মার্কিন_নাগরিকের_সমর্থন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকম সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছে আমেরিকার বিরাট সংখ্যক মানুষ। ইরানের বিরুদ্ধে গত মাসে হামলা চালানোর নির্দেশ দেয়ার পর তা বন্ধ করার যে সিদ্ধান্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সঠিক বলেও মনে করছেন তারা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৩, ২০১৯ ০৯:০৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকম সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছে আমেরিকার বিরাট সংখ্যক মানুষ। ইরানের বিরুদ্ধে গত মাসে হামলা চালানোর নির্দেশ দেয়ার পর তা বন্ধ করার যে সিদ্ধান্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সঠিক বলেও মনে করছেন তারা।

দ্যা হারভার্ড সিএপিএস/হ্যারিস পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল (মঙ্গলবার) দ্যা হিল পত্রিকা জনমত জরিপের এ ফলাফল প্রকাশ করেছে। জরিপে অংশ নেয়া ৭৮ ভাগ মানুষ বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তকে তারা সমর্থন করেন এবং তা সঠিক ছিল। এছাড়া, শতকর ৫৭ ভাগ মানুষ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছেন।

পারস্য উপসাগরে মার্কিন রণতরী

জনমত জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৫৫ ভাগ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুকে যেভাবে মোকাবেলা করছেন তা সঠিক নয়। গত ২৬ থেকে ২৯ জুন পার্যন্ত ২,১৮২ জন রেজিস্ট্রার্ড ভোটারের ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়।

গত সপ্তাহে অন্য এক জরিপে দেখা গিয়েছিল- মাত্র শতকরা পাঁচ ভাগ মার্কিন নাগরিক ইরানের ওপর সামরিক হামলা চালানোর পক্ষে মত দিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/৩