ভারতীয় হামলা ঠেকাতে সীমান্তে ড্রোন মোতায়েন করছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i71729-ভারতীয়_হামলা_ঠেকাতে_সীমান্তে_ড্রোন_মোতায়েন_করছে_পাকিস্তান
ভারত সংলগ্ন অভিন্ন সীমান্তে চালকহীন বিমান বা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করেছে পাকিস্তান। এ সব ড্রোন নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মির সীমান্তসহ দেশদু'টির অভিন্ন সীমান্তে মোতায়েন করা হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ১১:০৪ Asia/Dhaka
  • ভারতীয় হামলা ঠেকাতে সীমান্তে ড্রোন মোতায়েন করছে পাকিস্তান

ভারত সংলগ্ন অভিন্ন সীমান্তে চালকহীন বিমান বা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করেছে পাকিস্তান। এ সব ড্রোন নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মির সীমান্তসহ দেশদু'টির অভিন্ন সীমান্তে মোতায়েন করা হবে।

গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বালাকোটে ভারতীয় হামলাকে কেন্দ্র করে ইসলামাবাদ এ সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনী যেন পাক আকাশসীমা লঙ্ঘন করতে না পারে সে লক্ষ্যে এ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে পাকিস্তান।

পাকিস্তানের একটি ড্রোন কারখানা

পাশাপাশি দীর্ঘ সূত্রিতা কাটিয়ে গুরুত্বপূর্ণ অত্যাধুনিক রাডারসহ রণ সরঞ্জাম কেনার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে পাকিস্তান। কাশ্মির সীমান্তে এ সব মোতায়েনের লক্ষ্য নির্ধারণ করেছে পাকিস্তান। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের নজরদারির সক্ষমতা বাড়বে।#

পার্সটুডে/মূসা রেজা/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।