আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প; নানা ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/world-i71756-আমেরিকার_ক্যালিফোর্নিয়ায়_আবারও_শক্তিশালী_ভূমিকম্প_নানা_ক্ষয়ক্ষতি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারও সেখানে ভূমিকম্প হলো। এবারের ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া গেছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জুলাই ০৬, ২০১৯ ০৮:৫৭ Asia/Dhaka
  • আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প; নানা ক্ষয়ক্ষতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারও সেখানে ভূমিকম্প হলো। এবারের ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া গেছে।

রিজক্রেস্ট এলাকার কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা মেগান পারসন জানিয়েছেন। এছাড়া সান বের্নাডিনো এলাকায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানকার দমকল বিভাগ এক বার্তায় জানিয়েছে, ভূমিকম্পে ওই এলাকার কিছু বাড়ি সরে গেছে,ভিত্তিতে ফাটল ধরেছে,কোনো কোনো দেওয়াল ভেঙে পড়েছে। আহতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন রাস্তাতেও ফাটল ধরেছে।

শুক্রবার অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলে হওয়া ওই ভূমিকম্পটি ৭ দশমিক ১ মাত্রার ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

এর একদিন আগে বৃহস্পতিবার ওই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের পর থেকে মরুভূমির প্রত্যন্ত এলাকায় পরাঘাত অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।