ইরানের সঙ্গে যুদ্ধ মার্কিনীদের জন্য অনেক বেশি বিধ্বংসী হবে: তুলসি গাব্বার্ড
-
তুলসি গাব্বার্ড
মার্কিন কংগ্রেসওম্যান এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী তুলসি গাব্বার্ড বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ মার্কিনীদের জন্য ইরাক যুদ্ধের চেয়ে অনেক বেশি বিধ্বংসী হবে। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন দিন মার্কিন নাগরিকদের ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।”
শনিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস জানিয়েছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চরম সমালোচনা করেন তুলসি গাব্বার্ড। হাওয়াই থেকে নির্বাচিত ৩৮ বছর বয়সী গাব্বার্ড মনে করেন আরো শক্তিশালী পারমাণু সমঝোতা হওয়া উচিত ছিল তবে কোনো পরমাণু চুক্তি না হওয়ার চেয়ে বর্তমান পরমাণু সমঝোতা অনেক ভালো।
ইরানকে ভয় দেখানোর জন্য আমেরিকা পারস্য উপসাগরে যে যুদ্ধজাহাজ ও কৌশলগত বোমারু বিমান পাঠিয়েছে তারও সমালোচনা করেন তুলসি গাব্বার্ড। তিনি বলেন, এ পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ডাইনামাইট আগুন দিয়েছে। এতে আরেকটি যুদ্ধ শুরু হবে এবং ইরাক যুদ্ধের চেয়ে তা হবে অনেক বেশি ধ্বংসাত্মক।#
পার্সটুডে/এসআইবি/৮