তালেবানের সঙ্গে আলোচনার মধ্যেই মার্কিন সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i71927-তালেবানের_সঙ্গে_আলোচনার_মধ্যেই_মার্কিন_সেনা_নিহত
আফগানিস্তানে মোতায়েন আরো এক মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট আজ (শনিবার) একথা ঘোষণা করেছে তবে বিস্তারিত কিছু জানায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৯ ১৪:০৪ Asia/Dhaka
  • নিহত সেনার কফিন বহন করছে মার্কিন সেনারা
    নিহত সেনার কফিন বহন করছে মার্কিন সেনারা

আফগানিস্তানে মোতায়েন আরো এক মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট আজ (শনিবার) একথা ঘোষণা করেছে তবে বিস্তারিত কিছু জানায় নি।

চলতি বছর এ নিয়ে আফগানিস্তানে ১০ জন মার্কিন সেনা নিহত হলো। কাদের হামলায় ওই সেনা নিহত হয়েছে তা পরিষ্কার নয় তবে তালেবান সাধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।  

জালমে খালিলজাদ

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- যখন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আমেরিকা ও তালেবানের মধ্যে দফায় দফায় আলোচনা হচ্ছে তখন এ সেনা নিহত হলো। কাতারের রাজধানী দোহায় ওই আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বশেষ দফা আলোচনার ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদ।  

আফগানিস্তানে মার্কিন সেনাসহ ন্যাটো বাহিনীর প্রায় ২০ হাজার সেনা রয়েছে। আফগান সেনাদেরকে প্রশিক্ষণ, সহযোগিতা প্রদান ও পরামর্শ দেয়ার জন্য এসব সেনা মোতায়েন রয়েছে বলে মার্কিন সরকার দাবি করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৩