একদিকে ইরানকে ডুবানোর চেষ্টা অন্যদিকে আলোচনার প্রস্তাব: আল-বারাদেয়ি
https://parstoday.ir/bn/news/world-i71929-একদিকে_ইরানকে_ডুবানোর_চেষ্টা_অন্যদিকে_আলোচনার_প্রস্তাব_আল_বারাদেয়ি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সাবেক প্রধান মোহাম্মদ আল-বারাদেয়ি বলেছেন- আমেরিকা একদিকে ইরানকে কৃত্রিমভাবে ডুবানোর চেষ্টা করছে, আবার অন্যদিকে শর্তহীন আলোচনার প্রস্তাব দিচ্ছে। তিনি ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৯ ১৫:০২ Asia/Dhaka
  • মোহাম্মাদ আল বারাদেয়ি
    মোহাম্মাদ আল বারাদেয়ি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সাবেক প্রধান মোহাম্মদ আল-বারাদেয়ি বলেছেন- আমেরিকা একদিকে ইরানকে কৃত্রিমভাবে ডুবানোর চেষ্টা করছে, আবার অন্যদিকে শর্তহীন আলোচনার প্রস্তাব দিচ্ছে। তিনি ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে সাহায্য পাওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।  তিনি বলেন, ইরান অত্যাসন্ন কোনো পারমাণবিক হুমকি নয়। কিন্তু আমেরিকা ইরানকে কৃত্রিমভাবে ডুবিয়ে দেয়ার নীতি বাস্তবায়ন করছে। আলা-বারাদেয়ি আরও বলেন, আমেরিকা ইরানের বিষয়ে যে নীতি গ্রহণ করেছে সেটার কোন ভিত্তি নেই এবং তা একেবারেই যুক্তিহীন।

তিনি বলেন, আমার মতে মার্কিন নীতি পাগলামি ছাড়া আর কিছু নয়।  আইএইএ'র সাবেক প্রধান বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণেই যত সমস্যা তৈরি হয়েছে। যখন পরমাণু সমঝোতা শতভাগ বাস্তবায়ন করা হচ্ছিল এবং গোটা বিশ্ব এই সমঝোতার প্রতি সমর্থন জানাচ্ছিল, ঠিক তখনি আমেরিকা তা থেকে সরে যায়। তিনি বলেন, বিশ্বের কোনো দেশ কি বর্তমান অপমানকর পরিস্থিতিতে আলোচনায় বসতে পারে?

আমেরিকাকে তোষণের ইউরোপীয় নীতির সমালোচনা করে আইএইএ'র সাবেক প্রধান প্রশ্ন করেন, ইউরোপ কেন সব সময় সব ক্ষেত্রেই আমেরিকাকে সমর্থন দেয়। নিজেদের স্বার্থের বিরুদ্ধে গেলেও ইউরোপ আমেরিকাকে সমর্থন দিয়ে যায়। ইউরোপের এ ধরণের নীতি ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।