রাশিয়া ইরানকে ৫০০ কোটি ডলার রাষ্ট্রীয় ঋণ দেয়ার ব্যবস্থা সম্পন্ন করেছে
https://parstoday.ir/bn/news/world-i7195-রাশিয়া_ইরানকে_৫০০_কোটি_ডলার_রাষ্ট্রীয়_ঋণ_দেয়ার_ব্যবস্থা_সম্পন্ন_করেছে
রাশিয়া বলেছে, ইরানকে ৫০০ কোটি ডলার রাষ্ট্রীয় ঋণ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই স্টোরচাকের বরাত দিয়ে মস্কোর সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৮, ২০১৬ ১৯:৪০ Asia/Dhaka
  • রাশিয়া ইরানকে ৫০০ কোটি ডলার রাষ্ট্রীয় ঋণ দেয়ার ব্যবস্থা সম্পন্ন করেছে

রাশিয়া বলেছে, ইরানকে ৫০০ কোটি ডলার রাষ্ট্রীয় ঋণ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই স্টোরচাকের বরাত দিয়ে মস্কোর সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

তিনি বলেছেন, তেহরানকে ঋণ দেয়ার পথে আইনি বাধা অপসারণ করা হয়েছে। ২০১৫ সালের নভেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের সময়ে এ নিয়ে প্রাথমিক চুক্তি করা হয় বলেও জানান তিনি। এ নিয়ে চূড়ান্ত চুক্তিও শিগগিরই হবে বলেও জানান তিনি।

গত নভেম্বরে পুতিন বলেছিলেন, শিল্প বিষয়ক সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য তেহরানকে ৫০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রয়েছে মস্কো। এ ছাড়া রুশ রাষ্ট্রীয় সংস্থা ভেনেশেকোনোমব্যাংকও রফতানি খাতে ইরানকে ২০০ কোটি ইউরো ঋণ দেবে।#

মূসা রেজা/১৮