‘ইরানের সঙ্গে যোগাযোগ করতে র‍্যান্ড পলকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/world-i72042-ইরানের_সঙ্গে_যোগাযোগ_করতে_র_্যান্ড_পলকে_দায়িত্ব_দিয়েছেন_ট্রাম্প’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যোগাযোগ এবং চলমান উত্তেজনা কমানোর জন্য ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর র‍্যান্ড পলকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বুধবার) আমেরিকার চারজন কর্মকর্তা পলিটিকো ম্যাগাজিনকে একথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৮, ২০১৯ ১০:১৯ Asia/Dhaka
  • রিপাবলিকান দলের সিনেটর র‍্যান্ড পল
    রিপাবলিকান দলের সিনেটর র‍্যান্ড পল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যোগাযোগ এবং চলমান উত্তেজনা কমানোর জন্য ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর র‍্যান্ড পলকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বুধবার) আমেরিকার চারজন কর্মকর্তা পলিটিকো ম্যাগাজিনকে একথা জানিয়েছেন।

সাময়িকিটি বলছে, চলতি সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাবে সই করেছেন। এর একদিন আগে প্রেসিডেন্ট ও তার পররাষ্ট্রমন্ত্র্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেন।

পলিটিকোর প্রতিবেদন অনুসারে, কেনটাকি থেকে নির্বাচিত সিনেটরকে উত্তেজনা কমানো ও ইরানের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেয়ার কারণে ট্রাম্পের 'সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি' দুর্বল হতে পারে।   

প্রেসিডেন্ট ট্রাম্প (ডানে) ও মাইক পম্পেও

গত শনিবার র‍্যান্ড পল প্রেসিডেন্ট ট্র্রাম্পের সঙ্গে ভার্জিনিয়ার স্টারলিং ক্লাবে গলফ খেলেন। এ সময় সঙ্গে ছিলেন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেভিড পারডিউ।  এরইমধ্যে আমেরিকা সফররত ইরানি পররাাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে র‍্যান্ড পলের বৈঠক নিয়ে মার্কিন গণমাধ্যম যে প্রশ্ন তুলেছে তবে সে সম্পর্কে হোয়াইট হাউজ বা র‍্যান্ড পলের কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয় নি।

এর আগে গত এপ্রিল মাসে যুদ্ধবিরোধী এই সিনেটর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন, “ইরানের সঙ্গে যুদ্ধের জন্য কংগ্রেস আপনাকে অনুমতি দেয় নি। একমাত্র কংগ্রেস যুদ্ধ ঘোষণা করতে পারে।”#

পার্সটুডে/এসআইবি/১৮