নাইজেরিয়ার কারাগারে বিনা চিকিৎসায় জাকজাকির ৪ সমর্থকের মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i72268-নাইজেরিয়ার_কারাগারে_বিনা_চিকিৎসায়_জাকজাকির_৪_সমর্থকের_মৃত্যু
নাইজেরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভের সময় আহত অবস্থায় আটক অন্তত চার মুসলমান কারাগারে  মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পরও কোনো ধরণের চিকিৎসা না দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ইসলামিক মুভমেন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৯ ১৬:৪৯ Asia/Dhaka
  • নাইজেরিয়ার কারাগারে বিনা চিকিৎসায় জাকজাকির ৪ সমর্থকের মৃত্যু

নাইজেরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভের সময় আহত অবস্থায় আটক অন্তত চার মুসলমান কারাগারে  মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পরও কোনো ধরণের চিকিৎসা না দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ইসলামিক মুভমেন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গত সোমবার রাজধানী আবুজায় ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ১১ জন নিহত ও বহু লোক আহত হয়। আহত কয়েকজনকে আটক করে কারাগারে নিক্ষেপ করা হয়।

আহতরা কারাগারে ধুকে ধুকে মারা যাচ্ছেন বলে ইসলামিক মুভমেন্টের সদস্য আব্দুল্লাহি যুনাইদো আজ এক টুইটার বার্তায় জানিয়েছেন। তিনি বলেছেন, "শেইখ জাকজাকির সমর্থকরা কারাগারে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এ পর্যন্ত সোমবার আহত চার জনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি।"

গত সোমবার জাকজাকির সমর্থকরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকায় গেলে পুলিশের গুলি ও ধরপাকড়ের মুখে পড়ে। ২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারায়। সেনাবাহিনী জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

সর্বশেষ খবর অনুযায়ী কারাগারে জাকজাকির ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। এর ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।