কাশ্মীরীদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে ভারত বিরোধী বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i72677-কাশ্মীরীদের_প্রতি_সংহতি_জানিয়ে_পাকিস্তানে_ভারত_বিরোধী_বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অধিবাসীদের প্রতি সংহতি জানিয়ে আজও (শুক্রবার) বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন শহরে জুমার নামাজের পর বিক্ষোভের আয়োজন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ২০:২৬ Asia/Dhaka
  • কাশ্মীরীদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে ভারত বিরোধী বিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অধিবাসীদের প্রতি সংহতি জানিয়ে আজও (শুক্রবার) বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন শহরে জুমার নামাজের পর বিক্ষোভের আয়োজন করা হয়।

তারা কাশ্মীরের জনগণের বিরুদ্ধে ভারত সরকারের নানা সীমাবদ্ধতা ও দমন-পীড়ন বন্ধের দাবি জানায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

পাকিস্তানি বিক্ষোভকারীরা কাশ্মীরীদের সাহায্যে এগিয়ে আসতে গোটা বিশ্বের মানুষের প্রতি আহ্বান জানান। তারা সাংবাদিকদের বলেছেন, ভারত সরকার গোটা কাশ্মীরকে কারাগারে পরিণত করেছে। তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার না হলে ভারতীয় সেনাবাহিনী সেখানে নির্মম গণহত্যা চালাবে বলে তাদের আশঙ্কা।

গত সোমবার ভারত সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে রেখেছে। #

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।