ভারতীয় সেনাদের গুলিতে নিহত পাকিস্তানির সংখ্যা বেড়ে ৬
https://parstoday.ir/bn/news/world-i72855-ভারতীয়_সেনাদের_গুলিতে_নিহত_পাকিস্তানির_সংখ্যা_বেড়ে_৬
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বাত্তাল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আজ (শুক্রবার) আরও এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছয় পাকিস্তানি নিহত হলে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka
  • আজ নিহত পাকিস্তানি সেনা মোহাম্মাদ শিরাজ
    আজ নিহত পাকিস্তানি সেনা মোহাম্মাদ শিরাজ

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বাত্তাল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আজ (শুক্রবার) আরও এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছয় পাকিস্তানি নিহত হলে।

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর এসব তথ্য জানিয়েছেন। গতকাল দুই বেসামরিক ব্যক্তিসহ পাঁচ পাকিস্তানির মৃত্যুর খবর দিয়েছিলেন তিনি। আজ এক টুইটে তিনি বলেছেন, 'বাত্তাল সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে মুহাম্মাদ শিরাজ নামে আরও এক সেনা শাহাদাতবরণ করেছেন।'

গতকালের টুইটে পাকিস্তানিদের পাল্টা হামলায় ৫ ভারতীয় সেনা নিহত হওয়ার খবরও দিয়েছিলেন জেনারেল গাফুর। তবে ভারতের সেনাবাহিনী বলেছে, তাদের কোনো সেনা নিহত হয়নি।  

ভারতের বিজেপি সরকার তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কারফিউ জারি করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক-ভারত উত্তেজনা বেড়েছে। #

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।