‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i7384-পাকিস্তানের_সঙ্গে_বাণিজ্য_চুক্তির_আগ্রহ_হারিয়ে_ফেলেছে_আফগানিস্তান’
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ আফগানিস্তানের কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছে বলে দৃশ্যত মনে হচ্ছে। ইরানের সঙ্গে এ সংক্রান্ত বিকল্প চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে পাকিস্তানের ক্ষেত্রে এ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান। পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৬ ১১:৫৩ Asia/Dhaka
  • ‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান’

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহ আফগানিস্তানের কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছে বলে দৃশ্যত মনে হচ্ছে। ইরানের সঙ্গে এ সংক্রান্ত বিকল্প চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে পাকিস্তানের ক্ষেত্রে এ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে আফগানিস্তান। পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।

গত সপ্তাহে ইরান, আফগানিস্তান এবং ভারত ত্রিপক্ষীয় পরিহন এবং ট্রানজিট নিয়ে আলোচনা শেষ করেছে। এতে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে বাণিজ্যিক করিডর দেয়ার বিষয়ে আইনি অবকাঠামো দেয়া হবে। আর এর মধ্যে দিয়ে ভারত-আফগানিস্তান বাণিজ্যের বিষয়ে পাকিস্তানের গুরুত্ব হ্রাস পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পাঁচ মাস আগে পাক-আফগান যৌথ ব্যবসা পরিষদ বা জেবিসি গঠন করা হলেও এ পর্যন্ত তার প্রথম বৈঠক হয় নি। পাকিস্তানের অনীহার কারণে এ বৈঠক হতে পারে নি।

পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম বলেছ, প্রতিবেশী অর্থনীতিগুলোর জন্য কৌশলগত বাণিজ্য সম্পর্ক তৈরির সবর্ণ সুযোগ হয়ত পাকিস্তান হেলায় হারিয়েছে।#

মূসা রেজা/২১